Manidipa Saha from India

Manidipa Saha from India

IconAugust 19, 2022
IconWe are commemorating the greatest Spanish poet & playwright Federico García Lorca García Lorca On His 86th Death Anniversary, held on 19th August 2022

Vals en las ramas

 


 

Cayó una hoja


 

y dos


 

y tres.


 

Por la luna nadaba un pez.


 

El agua duerme una hora


 

y el mar blanco duerme cien.


 

La dama


 

estaba muerta en la rama.


 

La monja


 

cantaba dentro de la toronja.


 

La niña


 

iba por el pino a la piña.


 

Y el pino


 

buscaba la plumilla del trino.


 

Pero el ruiseñor


 

lloraba sus heridas alrededor.


 

Y yo también


 

porque cayó una hoja


 

y dos


 

y tres.


 

Y una cabeza de cristal


 

y un violín de papel


 

y la nieve podría con el mundo


 

si la nieve durmiera un mes,


 

y las ramas luchaban con el mundo


 

una a una,


 

dos a dos,


 

y tres a tres.


 

¡Oh duro marfil de carnes invisibles!


 

¡Oh golfo sin hormigas del amanecer!


 

Con el muuu de las ramas,


 

con el ay de las damas,


 

con el croo de las ranas,


 

y el gloo amarillo de la miel.


 

Llegará un torso de sombra


 

coronado de laurel.


 

Será el cielo para el viento


 

duro como una pared


 

y las ramas desgajadas


 

se irán bailando con él.


 

Una a una


 

alrededor de la luna,


 

dos a dos


 

alrededor del sol,


 

y tres a tres


 

para que los marfiles se duerman bien.


 

 


 

কবিতার নাম: 


 

বৃক্ষশাখার নৃত্যলীলা

কবি: ফেদেরিকো গার্সিয়া লোরকা।


 

 


 

একটি পাতা ঝরে পড়েছিলো


 

তারপরে আরো দুটি


 

তারও পরে আরও তিন।


 

চাঁদটার মাঝে সাঁতার কাটছিল একটি মাছ।


 

জল ঘুমিয়ে নিচ্ছে ঘন্টা খানেকের জন্য


 

আর শ্বেত সমুদ্রের ঘুম চলছে শত ঘন্টার তরে।


 

রমণী-টির


 

মৃত্যু ঘটেছিল বৃক্ষশাখায়।


 

সন্ন্যাসিনী-টি


 

গান গেয়ে উঠেছিল জাম্বুরার অন্তস্তলে।


 

ছোট্ট মেয়েটি


 

আনারসের খোঁজে গিয়েছিল পাইনের বনে।


 

আর পাইন বন 


 

খুঁজে চলেছিল উদ্ভিদ ভ্রুনের কম্পমান ধ্বনি।


 

কিন্তু এক নাইটিংগেল


 

তার সকল ক্ষত নিয়ে চতুর্দিকে কেঁদে কেঁদে ফিরছিলো।


 

এবং আমিও তাই করছিলাম


 

কারণ একটি পাতা ঝরে পড়েছিলো


 

তারপরে আরো দুটি


 

তারও পরে আরো তিন।


 

এবং একটি স্ফটিক মস্তক


 

আর একটি কাগজের বেহালা


 

এবং তুষার, যা ছাপিয়ে যেতে পারে ধরিত্রীকে


 

যদি সে মাত্র এক মাস ঘুমোতে পারে,


 

বৃক্ষশাখাদের লড়াই চলেছিল বিশ্ব বিপক্ষে


 

এক-এর সাথে এক-এর,


 

দুই-এর সাথে দুই-এর,


 

এবং তিনের সাথে তিন-এর।


 

হায়, মাংসহীন নিরেট গজদন্ত!


 

হায় প্রত্যুষের পিপীলিকাবিহীন উপসাগর!


 

সাথে আছে বৃক্ষশাখার মর্মরধ্বনি,


 

রমণীদের আহ্ শীৎকার,


 

তার সাথে আছে দাদুরীর ক্রোয়াক ক্রোয়াক,


 

আর আছে হরিদ্রাভ পুষ্পমধুর টপ টপ শব্দ।


 

এসে পৌঁছাবে এক দেহকাণ্ডের ছায়া


 

লরেল পাতার মুকুটে সজ্জিত হয়ে।


 

বাতাসের জন্য সে আকাশ হবে


 

দৃঢ় হবে প্রাচীরের মতো


 

এবং বিচ্ছিন্ন বৃক্ষশাখার দল


 

তার নৃত্যসঙ্গী হবে।


 

এক-এ , এক-এ 


 

চাঁদের চতুর্দিকে,


 

দুই দুই করে


 

সূর্যকে ঘিরে চক্রাকারে,


 

এবং তিনে তিন-এ


 

যাতে গভীর ঘুম নেমে আসে গজদন্তে।


 

 


 

 


 

                   


 

নাম: মনিদীপা সাহা। নিবাস: শহর কোলকাতা (ভারত)।


 

 


 

পরিচিতি: ইতিহাস বিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রী প্রাপ্তা। দীর্ঘদিন স্প্যানিশ ভাষা চর্চা ও অনুবাদ কার্যের সঙ্গে নিযুক্ত। স্পেন ও লাতিন আমেরিকার বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের কবিতা, রচনা ও গল্প সরাসরি স্প্যানিশ ভাষা থেকে অনুবাদ করেছেন বাংলা ভাষায়।একইভাবে বাংলা কবিতা ও সাহিত্যের বেশ কিছু সৃষ্টিকে তর্জমা করেছে স্প্যানিশ ভাষায়। বেশ কয়েকটি বই ও বিশিষ্ট ম্যাগাজিনে তার অনুবাদ স্থান পেয়েছে। বর্তমানে বিশিষ্ট ভাষা শিক্ষাকেন্দ্র ‘লা কাসা দে লোস পলিগ্লোতাস'-এ স্প্যানিশ ভাষা শিক্ষায়ত্রী পদে যুক্ত রয়েছেন।